নোনা জল, নোনা মাটি, নোনা হাওয়ার দেশ সুন্দরবন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টিতে বিধাতার কোনো কার্পণ্য নেই, তবু জীবন। এখানে অনিশ্চিত। প্রকৃতির স্নিগ্ধ রূপের আড়ালে লুকিয়ে থাকে তারই রুদ্র রূপ। আক্ষরিক অর্থে এখানে জলে কুমির, ডাঙায় বাঘ। জীবনের নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও দুই বাংলার সুন্দরবন সন্নিহিত অঞ্চলের যে সমস্ত কবি দীর্ঘদিন ধরে কবিতা-চর্চা করছেন এবং যাঁদের কবিতায় সুন্দরবনের জল-জঙ্গল ও নদী-খাঁড়ির আশ্চর্য জগৎ শিল্পিত হয়ে উঠেছে, প্রতিনিধি স্থানীয় সেরকম ষোলোজন কবির কাব্যভুবনকে বহুকৌণিক দিক থেকে এখানে বিশ্লেষণ করা হল।
বিশ্ব-ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত আমাদের সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ অরণ্য-এ নিয়ে আমরা যেমন শ্লাঘা অনুভব করি, তেমনি গর্ব করার আরও একটি জিনিস হল- 'কবিতায় সুন্দরবন' বা 'সুন্দরবনের কবিতা'। যদিও সে কবিতা দীর্ঘদিন ধরে বাংলা কবিতার মূল ধারায় 'অপর' (other) হয়ে আছে। সেই 'অপর' অবস্থান থেকে, প্রান্ত থেকে 'সুন্দরবনের কবি ও কবিতা' খুব বিনয়ের সঙ্গে নিজের স্বতন্ত্র অস্তিত্বকে ঘোষণা করতে চায়।
'সুন্দরবনের কবি ও কবিতা'র ভুবনে প্রবেশ করলে পাঠক অনুভব করতে পারবেন-দুই বাংলার সুন্দরবন সন্নিহিত অঞ্চলের কবিদের বিশ্বাসের জগৎ ও কবিতার পরিসর কতখানি বিস্তৃত। তার নান্দনিক সৌন্দর্যও কম আকর্ষণীয় নয়।
Customers' review
Reviews
Be the first to review ""