যুদ্ধের বর্ণপরিচয়' প্রথম বিশ্বযুদ্ধোত্তর জার্মান অভিব্যক্তিবাদী তথা এক্সপ্রেশনিস্ট এবং কমিউনিস্ট কবি ও নাটককার বারটোল্ট ব্রেশটের লেখা যুদ্ধবিরোধী একটি চটি কবিতার বইয়ের বাংলা অনুবাদ। মূল বইটি জার্মান ভাষায় লেখা। নাম 'Kriegsfibel', ইংরেজি অনুবাদে 'ওয়ার প্রাইমার'।...
১৯৩৩ সালে হিটলার ও নাৎসিবাহিনী জার্মানি দখল করার পর ব্রেশটও সপরিবারে জার্মানি থেকে যথার্থই একবস্ত্রে পালাতে বাধ্য হন। প্রাগ, ভিয়েনা, প্যারিস, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড হয়ে পৌঁছোন মার্কিন দেশে। এই বইটি ব্রেশট লিখেছিলেন ডেনমার্ক থেকে ফিনল্যান্ড পর্যন্ত পর্বে।... ঝড়ঝাপটা-বিতর্ক, সন্দেহ ও উদ্দাম আকচা-আকচির পরেও 'যুদ্ধের বর্ণপরিচয়' সারা পৃথিবীতে যুদ্ধ-বিরোধী এক সংহিতা হিশেবে এখনও অবশ্যমান্য এক দলিল।... আমাদের দেশে, বাংলা তো বটেই, যেকোনও ভারতীয় ভাষায় সম্ভবত এটিই প্রথম এই বইয়ের সম্পূর্ণ অনুবাদ। সারা পৃথিবীতে এখন আবার যুদ্ধপীড়িত উল্লাস, হিংস্রতা ও হাহাকারের মাঝে এই অনুবাদগুচ্ছ কাউকে কাউকে এখনও নতুন করে ভাবাতে পারে বলে মনে তো করি।
Customers' review
Reviews
Be the first to review ""