অন্যান্য পুস্তক অপেক্ষা উপন্যাসাদি পাঠ করিতে প্রায় সকল লোকেরই মনে স্বভাবতঃ অনুরাগ জন্মিয়া থাকে এবং যে স্থলে এতদ্দেশীয় অধিকাংশ লোক কোন পুস্তকাদি পাঠ করিয়া সময় ক্ষেপণ করিতে রত নহে সে স্থলে উক্ত প্রকার গ্রন্থের অধিক আবশ্যক, এতদ্বিবেচনায় এই ক্ষুদ্র পুস্তকখানি রচিত হইল। ইহার তাৎপর্য কী পাঠ করিলেই প্রকাশ হইবে। এ প্রকার পুস্তক লেখনের প্রণালী এতদ্দেশ মধ্যে বড় প্রচলিত নাই, ইহাতে প্রথমোদ্যমে অবশ্য সদোষ লইবার সম্ভাবনা, পাঠকবর্গ অনুগ্রহ করিয়া ওই দোষ ক্ষমা করিবেন। গ্রন্থের পর্বগুলি পড়িলেই গল্পসকলের আভাস ও অন্যান্য প্রকরণ জানা যাইবে।
Customers' review
Reviews
Be the first to review ""