মরাল দ্বীপের রাজা ছিল মন্দরদেব। একদিন রাজা উদ্যানে বেড়াচ্ছিল, এমন সময় কানে এল রাজপ্রাসাদের দ্বার থেকে কোলাহল। কোলাহল শুনে সেই দিকে তাকাল সে। শুধু যে কয়েক জন সৈনিক চিৎকার করছে তাই নয় কিছু প্রজাও হাত নেড়ে কী যেন বলছে। এত হইচই এর কারণ যে কী তা জানার জন্য মন্দরদেব আস্তে আস্তে রাজপ্রাসাদের দিকে এগোতে লাগল।
কিছুক্ষণের মধ্যেই প্রধান তোরণের কাছে রাজা মন্দরদের পৌঁছে গেল। রাজা। লক্ষ করল মন্ত্রী হাত নাড়তে নাড়তে প্রজাদের কী যেন বলছে। রাজা যে সেদিকে আসছিল তা লক্ষ করে কয়েক জন প্রজা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ইশারায় রাজার আগমনের কথা জানাল। তৎক্ষণাৎ মন্ত্রী ঘুরে দাঁড়িয়ে রাজাকে স্বাগত জানাল।
রাজা মন্দরদেব প্রশ্ন করল, 'কী ব্যাপার? এত কোলাহল কীসের?'
Customers' review
Reviews
Be the first to review ""