একজন জগৎসংসারের সমস্ত আনন্দ ভোগ করে উত্তম লোকে যাওয়ার উদ্দেশ্যে তপস্যায় মগ্ন হলেন।
আর একজন জগৎসংসারের প্রতি বিরক্তি ধরায় বনে গেলেন। সেখান প্রথমজনকে তিনি দেখতে পেলেন।
তপস্যারত লোকটার সেবা করে স্বর্গপ্রাপ্তির আশা পোষণ করে প্রথমজনকে বললেন, 'প্রভু, আপনি আমাকে আপনার শিষ্য করে নিন।'
'আমি কারও সেবা চাই না। আমাকে বিরক্ত করো না।' বলে প্রথম তাপস চোখ বুজলেন।
'এই মহাতাপসকে তপস্যায় ভঙ্গ না দেওয়াই একটা বড়ো ধরনের সেবা।' ভেবে দ্বিতীয়জন অদূরে তপস্যা করতে বসলেন।
তপস্যা করতে বসলেও দ্বিতীয়জন নজর রাখলেন প্রথমজনের উপর। কোনো পশু বা পাখি তাঁর কাছে এলেই উঠে তাড়িয়ে দিতেন। প্রথমজন দ্বিতীয়জন কাকে তাড়াচ্ছে কী করছে কিছু না দেখে, কোনো শব্দে কান না দিয়ে তপস্যায় মগ্ন ছিলেন।
একদিন ওই জায়গায় এল এক ধোপা। সে ওখানকার একটা পুকুরের জল
ভালো আছে দেখে কাপড় কাচতে শুরু করে দিল। ওর সশব্দে কাপড় কাচার ফলে দু-জনেরই তপস্যা ভঙ্গ হয়ে গেল। প্রথমজন চোখ খুলে ধোপাকে দেখে ওকে দূরে চলে যেতে বলবেন ভেবেও বলেননি। আবার তপস্যায় বসলেন।
কারণ তাঁর ধারণা হল ধোপাকে চলে যেতে বললে হয়তো খারাপ হবে।
Customers' review
Reviews
Be the first to review ""