কুড়ি বছর যাবত বিবাহবিচ্ছিন্ন দুটো মানুষ অনসূয়া আর সুরঞ্জন।
আজ সুরঞ্জন নাম করা হোমিওপ্যাথি ডাক্তার আর অনসূয়া জনপ্রিয় লেখিকা। তাঁদের দুই মেয়ের একজন বড় হয়েছে বাবার তত্ত্বাবধানে আর অন্য জন মায়ের কাছে। তেইশে মার্চ ২০২০ বিশ্বজোড়া করোনার অতিমারির প্রেক্ষিতে হঠাৎ লকডাউন ঘোষিত হল সারা দেশ জুড়ে। থেমে গেল সমস্ত পরিবহন ব্যবস্থা, গৃহবন্দী হয়ে গেল মানুষ। পরিস্থিতি বাধ্য করল অনসূয়া, সুরঞ্জন আর তাঁদের দুই কন্যা মৌরি আর মিছরিকে এক ছাদের তলায় আটকে পড়তে।
দিন গড়িয়ে চলল তারিখ থেকে তারিখে, বর্তমান থেকে অতীতে আবার অতীত থেকে বর্তমানে। কুড়ি বছর পর কি জোড়া লাগবে ওদের ভাঙা পরিবার আর ভাঙা মন?
Customers' review
Reviews
Be the first to review ""