চতুর্থ রিপুর বশে গৌতম ক্রমশ জড়িয়ে পড়ে এক পাপচক্রে। হাজার হাজার বছর আগের মিশর জুড়ে যায় আজকের কলকাতার সঙ্গে এক অভিশপ্ত শকুনের ডানার ছায়ায়। একের পর এক মানুষ খুন হয়ে যান কোন অজানা অস্ত্রে?
শান্ত, ছোট্ট পাহাড়ি শহরের মিষ্টি মেয়ে রিয়া আত্মহত্যা করেছে। রিয়ার মতন মেয়ে এমন কাজ করবে ভাবাই যায় না। তার ক'দিনের মধ্যেই রিয়ার বন্ধু প্রিয়াঙ্কাও... না, ও আত্মহত্যা করেনি। আচ্ছা, রিয়াও কি...?
রবীন্দ্রনাথ তাঁর যে-সব কথা জীবন স্মৃতিতে লেখেননি, সে-সব কথা লিখেছিলেন 'মনের কথা'-য়। 'মনের কথা' তাঁর নিজের হাতে লেখা ডায়রি। কলকাতায় একের পর এক রবীন্দ্র-গবেষক খুন হয়ে যাচ্ছেন। কেন? 'মনের কথা'-র জন্য? না কি 'মনের কথা'-তেই আছে সূত্র?
Customers' review
Reviews
Be the first to review ""