আজ পঞ্চাশোর্ধ বয়সে এসেও আমার খুব খুব ছোটো বেলার কথা সিনেমার পর্দায় ভেসে ওঠা দৃশ্যপটের মতো আমার চোখের সামনে ভেসে ওঠে-কেন এমনটা হয় আমি জানি না।
আমার জন্ম উত্তর কলকাতার বউবাজারের লেডি ডাফরিন হসপিটালে। আমার বেড়ে ওঠা পুরোনো মধ্য কলকাতার এক ঘিঞ্জি দপ্তরি পাড়ায়। নাম': বৈঠকখানা রোড। বাড়ির ঠিকানা ৯৫ নং। জায়গাটার একটু পরিচয় দিলে হয়তো পাঠকের সুবিধে হবে, পরবর্তী অধ্যায়ে আমাকে চিনতে। বৈঠকখানা রোড ও পাটোয়ার বাগান লেনের ঠিক সংযোগ স্থলে আমাদের 'প্রাসাদোপম' বাড়ি। পাশেই কীর্তনের মাঠ। কীর্তনের মাঠটা দৈর্ঘ্যে যত বড়ো আমাদের বাড়িটাও ততটাই। আমাদের একান্নবর্তী পরিবার-জন সংখ্যাও ততটাই। পাড়াটায় হিন্দু, মুসলিম ও বিহার থেকে আগত মানুষ-জনের বিপুল সমারোহ। বাড়ির গেট থেকে বেরিয়েই মসজিদের তোরণ। সন্ধে হলেই-বিহারি মানুষ জনের ফুটপাতের ধারে বসে খঞ্জনি সহযোগে ভগবানের উদ্দেশে আনন্দময় নামগান। বাড়ির পাশের খেলার মাঠে শীতকালে অষ্টপ্রহর গীতা, রামায়ণ ও মহাভারত পাঠ এবং নামসংকীর্তন। সেই থেকে মাঠটির নাম হয়ে গেল কীর্তনের মাঠ। এরই মধ্যে আমার বেড়ে ওঠা।
Customers' review
Reviews
Be the first to review ""