সুদূর দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ১৯০৪ সালের ১২ই জুলাই জন্মগ্রহণ করেন রিকার্দো এলিয়েস রেইয়েস বাসোয়ালতো যিনি গোটা বিশ্বের কাছে পরিচিত পাবলো নেরুদা নামে।
পাবলো নেরুদা নামটি ছিল তাঁর ছদ্মনাম যদিও পরবর্তী সময়ে এই নামটিকেই তিনি আইনসিদ্ধ করে নেন। কবি, প্রাবন্ধিক এবং কূটনীতিক হিসেবে জীবন অতিবাহিত করেছেন তিনি। সারা জীবন ধরে রেখেছেন মেহনতি মানুষের সপক্ষে তাঁর অবস্থান। সে কারণে বারবার নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। ১৯৭১ সালে তিনি ভূষিত হন নোবেল পুরস্কারে। ১৯৭৩ সালে চিলির রাজনৈতিক পালাবদল ঘটে। সাধারণ মানুষের সমর্থনে গঠিত সালভাদোর আইয়েন্দে সরকারের পতন হয় মার্কিন মদতপুষ্ট আউগুস্তো পিনোচেতের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। সেই সময়েই এক রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় সাধারণ মানুষের সপক্ষে এবং সাম্রাজ্যবাদ আর আধিপত্যবাদ বিরোধী কবি পাবলো নেরুদার ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর।
Customers' review
Reviews
Be the first to review ""