এই ছোট উপন্যাসটির পটভূমি সেই উনবিংশ শতকের ভারত যখন একটু ৫০০ করে এই দেশে ব্যবসার সনদ হাতে করে প্রসারিত হচ্ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের থাবা। এক দিকে যেমন ছলে বলে কৌশলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশীয় সামন্ত প্রভুদের উপর কায়েম করছিল তাদের শাসন, অন্যদিকে এই দেশের নিজস্ব উৎপাদন প্রক্রিয়ার উপর আঘাত হানছিল তাদের ব্যবসায়িক স্বার্থ। এই বিষয়ের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে ইতিহাস মনে রেখেছে ব্রিটিশ নীলকরদের কথা এই বইটির মাধ্যমে একই চিত্র স্কুলে ধরেছেন লেখিকা অন্য একটি পরিসরে, যেটি খুব বেশি আলোচনায় আসেনি এত দিন খাবত, আর সেই ক্ষেত্রটি হল রেশম উৎপাদনের ক্ষেত্র এবং তার উপর নেমে আমা ব্রিটিশ সাম্রাজ্যবাদের নিষ্ঠুর থাবা। কীভাবে নিজেদের হীন স্বার্থে ভারতের বিশেষ করে বাংলার রেশম শিল্পকে ধ্বসে করতে নেমেছিল ইস্ট ইন্ডিয়া কম্পানি।
প্রতিভা সরকারের অনেক গল্পের মধ্যেই নিহিত আছে ভয়ংকর কঠিন, প্রায় সহ্যাতীত কঠিন বাস্তব, কিন্তু একই সঙ্গে তারই মধ্যে বয়ে চলে অত্যাচার অবিচারের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে বয়ে চলা প্রতিবাদের অনিবার্থ ফল্গুধারার কথা, যে ধারা সময়ে সময়ে বিপুল গর্জনে ফুঁসে উঠেছে অত্যাচার আর অত্যাচারীর বিরুদ্ধে। নাড়িয়ে দিয়েছে যুগ যুগান্তরের অপশাসনের ভিত। যেদিন সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙে সেদিন খড়কুটোর মতো ভেসে যায় সমস্ত অত্যাচার অনাচারের আকাশচুম্বী অহংকার। এই ছোট্ট উপন্যাসটির মধ্যেও তার ব্যতিক্রম হয়নি।
Customers' review
Reviews
Be the first to review ""