অনুষা'র সাহিত্য যাত্রার সঙ্গে গভীর ভাবে জুড়ে আছেন ডঃ অনিরুদ্ধ দেব। ওঁর অতুলনীয় ঐতিহাসিক উপন্যাস 'হিম্মৎগ্রাম' দিয়েই শুরু হয়েছিল অনুবাদ সাহিত্যের বাইরে অনুষা'র পা রাখা। গত বইমেলায় প্রকাশিত হয়েছিল ওঁর দ্বিতীয় বই 'নিরাকার' যেটি নির্ভেজাল ভৌতিক কাহিনি। এবারের বইটি অনুষা'র ঘর থেকে ওঁর তৃতীয় বই। এই বইটি শিশু-কিশোর পাঠকদের উদ্দেশ্যে লেখা একটি অনাবিল ভালোবাসার বই। মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার, মানুষের সঙ্গে প্রকৃতির ভালোবাসা, সাম্প্রতিক দিনের বন্ধুত্ব, ইতিহাসের গন্ধ মাখা দায়িত্ববোধ এমনকি ছোট্ট দুটো মেয়ের সঙ্গে দুটো রাক্ষস রাক্ষসীর ভালোবাসা... সবটাই ধরা পড়েছে ডঃ দেবের মরমী কলমে আর অনুষা'র প্রকাশনার দু মলাটের বাঁধনে। এও তো এক নির্মল ভালোবাসা।
Customers' review
Reviews
Be the first to review ""