ডাইনির বিল
আচমকাই খবর এল এক বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী অনন্যা। কিন্তু সেই সম্পত্তি অভিশপ্ত। সেই সম্পত্তির দখল নিতে গিয়েই ছাব্বিশ বছর আগে ডাইনির হাতে খুন হন অনন্যা র বাবা। অনন্যা তার বন্ধু দীপশিখার সঙ্গে সেই সম্পত্তির দখল নিতে গ্রামে গিয়েই একের পর এক বিপদের সম্মুখীন হল। যীশু আর কল্যাণ ডাইনির সন্ধান করতে গিয়ে শেষপর্যন্ত কোন সত্যের মুখোমুখি হল?
শয়তান
কলকাতা শহরে কৃশানু নামের এক সিরিয়াল কিলার একের পর এক খুন করে চলেছে। পুলিশ বিভাগ সম্পূর্ণ বিভ্রান্ত। যীশু চেষ্টা করে চলেছে মাসের পর মাস কিন্তু কোনো কু পাচ্ছে না। ইতোমধ্যেই ঐতিহাসিক বিদিশা মৈত্রের কুকুর খুনের খবর এল লালবাজারে। তাকে খুন করেছে এক প্রাচীন লৌকিক দেবীর পোষা বাঘ, 'শয়তান'। শয়তান আর কৃশানু - এক সূত্রে গাঁথা নয় তো?
Customers' review
Reviews
Be the first to review ""