'অমৃতকালের পদ্মে' উপন্যাসটি সম্ভবত বাংলায় প্রথম কোনো বঙ্গতনয়ার রহস্যময় তিব্বত উপত্যকার পথে এক সোলো এক্সপিডিশন থ্রিলার অ্যাডডেপ্তার... ঠিক ফিকরান নয়, বরং মাইথোলজি/হিস্টোরিকাল ফ্যান্টাসি। আমাদের বেদ পুরাণ কি বৌদ্ধদর্শন, তিকাত আর চীনের কিছু সুপ্রাচীন ইতিহাস, সনাতনী যোগী তথা লামা-সাধক, তাঁদের আধ্যাত্মিক ব্যাখ্যা, লৌকিক অলৌকিক দর্শন... একজন বাঙালি জার্নালিস্ট তানিয়া রয়ের দৃষ্টিভঙ্গিতে রহস্যময় শাংরি-লা ঘাঁটি শান্তালাকে খুঁজে বের করার ভয়ংকর সুন্দর একটি জার্নি। কখনো বিপজ্জনক, কখনো বিস্ময়কর, কখনো বা বিশ্বাস আর বিজ্ঞানের অনেক ঊর্ধ্বে। তানিয়া সহজ সাধারণ ত্রিমাত্রিক মস্তিষ্ক সাধারণ পাঠকদের মতোই দর্শনের আধ্যাত্মিক সূত্রকে সরল বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশ্লেষণ করতে চেষ্টা করে যায়, কিছুটা বোধ কিছুটা অবোধ ব্যাখ্যা নিয়ে চলতে থাকে। তার ত্রিমাত্রিক দৃষ্টিভঙ্গিতে চতুর্থমাত্রিক রহস্যময় স্থান শান্তালাকে এক্সপোজ নয় এক্সপ্লোর করতে চায় সে... ত্রিমাত্রিক আর চতুর্থমাত্রিক দুটি ভিন্ন ক্ষেত্রের সূক্ষ বৈপরীত্যের সন্ধানে একটি টানটান রুদ্ধশ্বাস বিস্ময়কর অভিযান-কাহিনি এই 'অমৃতকালের পথে'।
Customers' review
Reviews
Be the first to review ""