কাজল সেন। জন্ম: ২৪ জানুয়ারি, ১৯৫২। বসবাস জামশেদপুরে। শিক্ষাগত যোগ্যতা: বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। 'বাংলা সাহিত্য ও জলধর সেন' এই পর্যায়ে গবেষণা করে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন। কর্মজীবন শুরু হয়েছিল উড়িষ্যায়। পরবর্তীকালে জামশেদপুরের একটি কলেজে বাংলা সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেছেন এবং অবসর গ্রহণ করেছেন। সাহিত্যচর্চায় ব্রতী হয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন কবিতা, ছোটোগল্প, প্রবন্ধ ও নিবন্ধ। পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে হাতেখড়ি হয়েছিল হাতে লেখা পত্রিকা 'পথিকৃৎ'এ। প্রথম মুদ্রিত পত্রিকা সম্পাদনা করেছেন 'সারস্বত'। তারপর সুদীর্ঘ ৪৪ বছর ধরে সম্পাদনা করছেন 'কালিমাটি' পত্রিকা। পাশাপাশি আন্তর্জালে 'কালিমাটি অনলাইন' পত্রিকা সম্পাদনা করছেন বিগত ১১ বছর। ইতিমধ্যে ৯টি কবিতার বই, ৮টি গল্পের বই, ২টি উপন্যাসের বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া সম্পাদনা করেছেন ২টি কবিতার বই, ১১টি গল্পের বই, ১টি উপন্যাসের বই এবং ১টি প্রবন্ধের বই। পোশাকি নাম ড. অনুপকুমার সেন।
Customers' review
Reviews
Be the first to review ""