স্রষ্টার সৃষ্টিশীল মন ও তার প্রকাশের অন্তরালে নানান মনোবৈজ্ঞানিক কুহেলিকা নিয়ে গবেষকদের কৌতূহলী মন নতুন বিষয় নয়। সমীক্ষা জানাচ্ছে সৃজনশীল মানুষের মনের ভিতর আত্মহত্যাপ্রবণতার উপস্থিতি নেহাতই এড়িয়ে যাবার মতো নয়। বিষণ্ণতা, একাকিত্ব ও শূন্যভাবের সঙ্গে চিরন্তন সৃষ্টির সম্পর্ক অবিচ্ছেদ্য।
সেই সৃষ্টির পথ কিন্তু মসৃণ নয়।
কখনও কখনও সেই পথ স্রষ্টাকে এক গিরিখাতের কিনারায় এনে দাঁড় করিয়ে দেয়।
অথচ তার সমান্তরালেই, কোনও কোনও স্রষ্টা নিজেই কখনও কখনও তাঁর সৃষ্টিকে আধার করে আবিষ্কার করেন সেই বিপর্যয় থেকে উত্তরণের পথটুকুও। স্রষ্টার সেই অনন্য সৃষ্টি উন্মুক্ত করে দেয় মনোবিজ্ঞান ও মনোচিকিৎসার অনাবিষ্কৃত নানান সব অলিগলি। সেইসব অচেনা মনোবৈজ্ঞানিক সংকেতের অন্বেষণেই এই প্রবন্ধ সংকলন যেখানে লেখক স্রষ্টা ও তাঁর মনের ভিতর খুঁজে চলেছেন নবমনোসমীক্ষণের গোলকঘর।
Customers' review
Reviews
Be the first to review ""