নিজের দিকে কেউ সহজে তাকাতে পারে না। মন তার স্বাভাবিক প্রবাহেই বহির্মুখী।
আমাদের এই একে অন্যের দোষ খুঁজে চলা জীবনে তাই উপেক্ষিত 'নিজ' বা 'আত্ম' অন্তর্বর্তী নদীর মতো প্রবাহিত হয়।
কেবল কখনও সে প্রবল হতাশা হয়ে আবার কখনও সে প্রবল ভয় হয়ে আমাদের ওপর চেপে বসে।
ভয় অবশ্য আমাদের অনেকেই দেখায়।
কখনও রাষ্ট্র স্বয়ং ভয়ের কারণ হয়ে উঠে। সমকাল তার অসংখ্য অমীমাংসিত প্রশ্ন নিয়ে ঝালাপালা করে দেয় বুক।
কার বুক? পৃথিবীর বুক আর আমার বুক কি আলাদা কিছু?
যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি প্রতিদিন সে সবই কি নতুন! নাকি বিস্মৃতির অতল গভীরে সে সবই থরে থরে সঞ্চিত!
শেষ পর্যন্ত কি হতে চলেছে এই লেখা কে জানে! শুধুই ঘটনা নাকি উপন্যাস? কেন পড়ে মানুষ উপন্যাস? শুধু ঘটনা পড়বে বলে? সে তো খবরের কাগজ খুললেই পাওয়া যায়।
বড় আশ্চর্য জীবন আমাদের। সঙ্গীতে যেমন থাকে মুগ্ধ করে দেওয়া হরকত। কাজ। গল্পেও তাই। জীবনেও কি তাই নয়?
Customers' review
Reviews
Be the first to review ""