x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2

Oupanyasik Balzac

Author - Rahul Dasgupta

₹450 ₹500

10% off

Description

Author : Rahul Dasgupta

Publisher : Chinta

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 176

ISBN : 9788119807123

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
ঔধল (১৭৮৩-১৮৪২) এবং গুস্তভফ্লবেয়র (১৮২১-১৮৮০)-এর পাশাপাশি উনিশ শতকের ফরাসি উপন্যাসের 'হোলি ট্রিনিটি'র অন্যতম হলেন অনরে দ্য বালজাক (১৭৯৯-১৮৫০)। বালজাক ছিলেন এক অতিমানবিক প্রতিভা। তাঁকে বলা হয়, 'উপন্যাসের শেক্সপিয়র'। কার্ল মার্কস তাঁর 'দাস ক্যাপিটাল' গ্রন্থে বারবার বালজাক থেকে উদ্ধৃতি দিয়েছেন এবং বালজাক পাঠ করার কথা বলেছেন। ফরাসি সিনেমা-পরিচালক ফ্রাঁসোয়া ক্রফো বলেছিলেন, ফরাসি লেখকদের মধ্যে বালজাক এবং প্রুস্তই সর্বশ্রেষ্ঠ মার্কিন কৃষ্ণাঙ্গ ঔপন্যাসিক জেমস বাল্ডউইন বলেছিলেন, 'রাষ্ট্র এবং সমাজব্যবস্থা কীভাবে চলে, সেটা আমাকে বালজাকই শিখিয়েছেন।' ১৮৩০ সালেই বালজাক ঠিক করে নিয়েছিলেন, তিনি তাঁর সময়ের সামাজিক ও নৈতিক ইতিহাস লিখে যাবেন। দান্তে তাঁর 'দিভাইনা কম্মেদিয়া'য় মানবাত্মার উত্তরণের যে ছবি এঁকেছেন, বালজাক ঠিক তাঁর বিপরীত ছবি এঁকেছেন, তাঁর 'দি হিউম্যান কমেডি'র উপন্যাসগুলিতে, যেখানে রয়েছে মানবাত্মার ক্রম-অবতরণের ছবি। এই উপন্যাসমালায় রয়েছে মোট ৯১টি উপন্যাস (৪,৭০০,০০০টি শব্দ)। এই উপন্যাসমালা থেকে বাছাই করা, প্রতিনিধিত্বমূলক কয়েকটি উপন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে এই বইতে। বালজাকের উপন্যাস নিয়ে এরকম বিশ্লেষণাত্মক গদ্যগ্রন্থ বাংলা ভাষায় সম্ভবত এই প্রথম।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""