বিকেলের দিকে বিনায়ক ছাদে এসে বসে। নিয়মিত।
তখনও সূর্যাস্ত হওয়া অনেক দেরি, পশ্চিম দিকে মাথা উঁচু ফ্ল্যাটবাড়ি রোদ আটকে রেখে বিনায়কের বাড়ির ছাদে মলিন ছায়া ছড়িয়ে দেয়। আকাশ খোলা পায়। দুপুরে সূর্য মাথার ওপর থাকলে কিছুটা রোদ একতলার ঘরে, কিছুটা আলো প্যাসেজে। ফ্ল্যাটবাড়ির এটুকু রোদ পাওয়া গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দাদের কাছে মহার্ঘ প্রাপ্তি। প্রায় গা-ঘেঁষে পাশাপাশি ফ্ল্যাট। ফ্ল্যাটের জানালা, দরজা, ভারি পর্দা, বাতাস চলাচলহীন, ঘরে আঁধারের সঙ্গে এক ধরনের গুমোট ভাব, লোডশেডিংয়ে দরজায় তালা মেরে সকলে উঠে আসে ছাদে, চন্দ্রগ্রহণ দেখার সমাবেশ, কোনো কোনো ফ্ল্যাটে ইনভার্টার, এমারজেন্সি, মৃদু আলো। ছাদে ডিস অ্যান্টেনা, ফোনের টাওয়ার।
Customers' review
Reviews
Be the first to review ""