বিশ্বের নানা দেশের নানা ভাষার উপন্যাস নিয়ে দীর্ঘদিন ধরে লেখা রচনাগুলি খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে। প্রথম খণ্ড ইতিমধ্যেই প্রকাশিত। এবার বহু প্রতীক্ষিত দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হল। দ্বিতীয় খণ্ডের এই সংকলনে রয়েছে ভোলত্যের, ফিওদর দস্তয়েভস্কি, লেভতলস্তয়, গুস্তাভ ফ্লবেয়র, চার্লস ডিকেন্স, টমাস মান, উইলিয়ম ফকনার, হোয়াও গুইমারেজ রোসা, অয়ি কোয়ি আরমা, পিয়ের পাওলো প্যাসোলিনি, প্রাইমো লেভি প্রমুখ দিকপাল ঔপন্যাসিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি উপন্যাস নিয়ে আলোচনা।
এমন বহু উপন্যাস রয়েছে, ঔপন্যাসিক রয়েছেন যাঁদের নিয়ে আগে বাংলায় কখনো আলোচনা হয়নি। বিশ্ব উপন্যাস নিয়ে এ বইটিও এক দীর্ঘ অনুসন্ধান ও গবেষণার ফসল। এ নিছক কোনো উপন্যাস নিয়ে তথ্যসমষ্টি নয়, বরং তাদের নিয়ে মৌলিক ও মননশীল আলোচনার সংকলন। উপন্যাস আসলে একটা মিরাক্যল, একটা জটিল সংশ্লেষ, তাই তাতে সফল হওয়াও এত কঠিন!
ফ্রান্স থেকে ব্রাজিল, রাশিয়া থেকে ঘানা, আমেরিকা থেকে ইতালি নানা দেশ ছুঁয়ে এই সংকলনের নিবন্ধগুলি ছড়িয়ে পড়েছে অতিবিস্তৃত এক পরিসরে। খণ্ডে খণ্ডে প্রকাশিত এই সিরিজটি পাঠ করলে গোটা বিশ্বের উপন্যাসের ইতিহাসে যে বইগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের আবিষ্কার করার, তাদের মধ্যে নিমজ্জিত হওয়ার আনন্দ পাওয়া যাবে। এ-রকম বই বাংলায় এই প্রথম।
Customers' review
Reviews
Be the first to review ""