এই বই ১৮৯৬ সালে প্রথম প্রকাশিত হলেও এর অধিকাংশ গল্পই ১৮৯২-৯৩ সালে লেখা যখন লেখকের বয়স মাত্র একুশ-বাইশ। প্রধানত এই বইয়ের মাধ্যমে সৃষ্টিশীল সাহিত্যে নিজের চমকপ্রদ আবির্ভাবে মার্সেল প্রস্ত পাঠককে নিয়ে যান প্যারিসের উনিশ শতকের শেষ বছরগুলির উচ্চবিত্ত সমাজে, এবং কয়েকটি চিত্তাকর্ষক, অবিস্মরণীয় চরিত্রের জীবন, প্রেম, আচরণ, প্রেরণা, ভন্ডামি এবং কৃত্রিমতা চিত্রিত করেন। এই দার্শনিক চিন্তাভাবনা, সংক্ষিপ্ত আখ্যানধর্মী বর্ণনা এবং কাব্যময় গদ্য প্রুস্তকে অতি সূক্ষ্মভাবে মর্মস্পর্শী এবং সংবেদনশীল লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে দেয় এবং পাঠক এই বোধে আবিষ্ট হয়ে যান যে গদ্যের আকারে তিনি যা পড়লেন তা কি আসলে কবিতা ছিল না?
Customers' review
Reviews
Be the first to review ""