নজোয়ান দরবিশের জন্ম ১৯৭৮ সালের ৮ ডিসেম্বরে। তিনি জেরুসালেমবাসী। লেখেন আরবি ভাষায়। তাঁর কবিতাসংকলনের সংখ্যা আট। অনূদিত হয়েছে কুড়িটি ভাষায়। নিউইয়র্ক রিভিউ অফ বুকস তাঁকে 'তাঁর প্রজন্মের অন্যতম প্রধান আরবি ভাষার কবি' হিসাবে আখ্যায়িত করেছে। কবিতা রচনার পাশাপাশি নজোয়ান দরবিশ ফলস্তিন এবং আরব বিশ্বের বিভিন্ন মিডিয়া, সংস্কৃতি এবং শিল্প-প্রকল্পেও সমান সক্রিয়। তিনি 'মাসারত প্যালেস্টাইন' এবং 'প্যালেস্টাইন ফেস্টিভাল অফ লিটারেচার' (প্যালফেস্ট)-এর সাহিত্য উপদেষ্টা। ২০১৪ সালে তিনি লন্ডন ভিত্তিক শীর্ষস্থানীয় প্যান-আরব দৈনিক পত্রিকা 'আল আরাবি আল জাদেদ' (দ্য নিউ আরব)-এর সাংস্কৃতিক বিভাগের প্রতিষ্ঠা করেন এবং ওই বিভাগের প্রধান সম্পাদক নিযুক্ত হন।
Customers' review
Reviews
Be the first to review ""