পাঁচটা বই জুড়ে তৈরি হল এই গল্প সমগ্র, ১ম খণ্ড। গল্পগুলো বর্তমান লোকায়তিক, রক্তকরবী, নবান্ন, গল্পদেশ, কারুকথা, ঘুম নেই, নতুন শতক, হরিণাহরিণী, ঢপের কাগজ, চিন্তা ইত্যাদি লিটল ম্যাগাজিনে আর গল্পপাঠ, সহমন, অপরপাঠ, কুলিক ইনফোলাইন ও চার নং প্ল্যাটফর্ম ওয়েবজিনে দু দশকের বেশি সময়কালে প্রকাশিত হয়েছে। উপল মুখোপাধ্যায়ের স্টাইল সম্পর্কে এ বইয়ের মুখবন্ধে বিশিষ্ট ফরাসি ভাষাবিদ, অনুবাদক, আলোচক তৃণাঞ্জন চক্রবর্তী বলেছেন, 'উপলের নব্য আখ্যান ম্যাজিক স্মৃতিকে ধরার চেষ্টা করে আর তা কমলকুমার, সন্দীপন, অরূপরতনের গদ্যের মতোই স্বয়ম্ভু।
তা না তোয়াক্কা করে বাস্তববাদী গল্পের বা চরিত্র নির্মাণের, বাস করে নিজ্ঞানে আর কথা বলে স্বপ্নের ভাষায়, দেখায় স্বপ্ন ভাষ্যের অনন্য অবলোকন।' বাকিটুকু পাঠকের প্রতিক্রিয়ার অপেক্ষায়।
Customers' review
Reviews
Be the first to review ""