ঝড় ঝঞ্ঝা বন্যা জলোচ্ছাসে বিপর্যস্ত পৃথিবী। সৌর জগতের নীল গ্রহে বহু সঙ্কটে জর্জরিত মানুষ।
প্রাকৃতিক বিপর্যয়, সঙ্গে বহু রোগ ব্যাধির নিয়ত আক্রমণ। পর্যুদস্ত মানুষ তথা প্রাণীকুল। নীল গ্রহের উষ্ণতা বেড়ে চলেছে দ্রুত। ধ্বংসের আশঙ্কায় ত্রাহি ত্রাহি রব। ব্যবসায়ী সম্প্রদায় আবার নিজ স্বার্থে মানুষকে প্রলুব্ধ করে বিক্রি করছে ক্ষতিকর পন্য। প্রতিনিয়ত অবৈজ্ঞানিক মিথ্যা প্রচার। ফলস্বরূপ বিপদ ঘটে চলেছে অবিরাম। বিষয়গুলি সম্পর্কে জানতে চান মানুষ। জানলে বহু বিপদ থেকে আগাম সতর্কতা নেওয়া যেতে পারে।
ঘটনার গভীরে গিয়ে মানুষের সামনে কিছু বিষয় তুলে ধরতেই বর্তমান গ্রন্থের আত্মপ্রকাশ। বিভিন্ন বিষয়ে নিজ মত ব্যক্ত করেছি।
পাঠক উপকৃত হবেন, আশা করি। গ্রন্থের সব লেখাই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
Customers' review
Reviews
Be the first to review ""