'বিশ শতকের দান্তে', এইভাবেই ফ্রানৎস কাফকাকে চিহ্নিত করতে চেয়েছেন ডব্লু এইচ অডেন। কাফকা সারা জীবনে তিনটি উপন্যাস লিখেছেন। 'আমেরিকা' (১৯১১-১৪), 'দি ট্রায়াল' (১৯১৪-১৫) এবং 'দি ক্যাসল' (১৯২২)। বিশ্বসাহিত্যে তাঁর শেষ দুটি কাজ দুটি যুগান্তকারী উপন্যাস হিসাবে স্বীকৃত। ১৯১৫ সালে প্রকাশিত হয় কাফকার বিশ্বখ্যাত নভেলা, 'মেটামরফসিস'। গোটা বিশ্বসাহিত্যে এই উপন্যাসিকার প্রভাব ও অভিঘাত অপরিসীম।
মার্সেল প্রস্ত এবং জেমস জয়েসের পাশাপাশি কাফকাকে বলা হয় বিশ শতকের পশ্চিমী উপন্যাসের 'হোলি ট্রিনিটি'র অন্যতম। উপন্যাসের ইতিহাসে ফিওদর দস্তয়েভস্কির সার্থক উত্তরাধিকার হিসাবেও চিহ্নিত করা হয়েছে তাঁকে। বিশ শতককে কেউ কেউ চিহ্নিত করতে চেয়েছেন 'কাফকার শতক' হিসাবে। গোটা শতক জুড়ে আর কোনো লেখক তাঁর মতো এমন বিপুল প্রভাব বিস্তার করতে পেরেছেন কিনা সন্দেহ।
Customers' review
Reviews
Be the first to review ""