"যুক্ত কীর্তন" বইয়ের অধিকাংশ লেখা গত তিন বছরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত। এই চয়নে বিভিন্ন লেখার মধ্যে হয়তো খুব একটা পারম্পর্য নেই। সুদীর্ঘ দুদশক ধরে লেখকের বিশ্বচলচ্চিত্রের রসাস্বাদন করার অভিজ্ঞতা এই লেখার মাধ্যমে নিঃসন্দেহে জারিত। সেকারণেই এখানে একপাশে আন্দ্রেই তারকোভস্কির প্রথম ছবির বিরহী পিতৃ-অস্তিত্বের রূপ, তার সঙ্গে বসবাস করে ইংমার বার্গম্যানের মুখশ্রী ম্যাক্স ভন সিডোর ওপর এক ব্যক্তিগত প্রলাপ। সমান্তরালে ২০২২ সত্যজিত রায়ের শতবর্ষ, এবং মৃণাল সেনের প্রাক-শতবর্ষ-অতএব তাঁদের ছবির দিকেও আছে নাতিদীর্ঘ প্রক্ষেপ। যেমন আছে বাঙালির অবহেলায় বিস্মৃত-প্রায় তপন সিংহের ছবির হৃতগৌরবের কথাও। আছে রেট্রোস্পেক্টিভ অবেক্ষণ ও অন্বেষণ। একটি বেসরকারি ইস্কুলে লেখক বেশ কিছু বছর যাবৎ কিশোর বয়স্কদের সঙ্গে যুক্ত আছেন সিনেমা দেখা ও চর্চার অঙ্গ হিসেবে। একটি লেখায় আছে সেই অভিজ্ঞতার কথা, যা শেষ খতিয়ানে আমাদের আশা জাগায়। সিনেমা তো মনের পরিধি বিস্তৃত করে, এই বই সেই পথে একটু এগিয়ে দেবে, হয়তো।
Customers' review
Reviews
Be the first to review ""