রজেন মল্লিকের ছোটোগল্পগুলির বয়ান জুড়ে নিম্নবর্গীয় সংগ্রামরত মানুষের প্রতি গভীর মমত্ববোধ। মাটির সাথে, প্রকৃতির সাথে বুক বেঁধে বাঁচার লড়াইয়ে সামিল 'সোনাচূড়ার সরস্বতী শাকিলারা', যেখানে জাতপাতের ভেদাভেদ অনায়াসে মুছে যায়।
তেমনই 'ফুলমালা ফিরে এল' গল্পে জঙ্গল করাতির সঙ্গে ভিখারিনির হৃদ্যতা, চালডাল নুনের প্রাত্যহিক সংসারে অচেনা হলেও জ্যোৎস্নার মতো নিয়ে আসে প্রেমের ভাষা। 'তুরপুনের ফলা'-য় ভুনিয়া নামের মুচির মেয়েটির প্রতিবাদী সত্তা ও ট্র্যাজিক পরিণতি ভদ্রসমাজকেও চঞ্চল করে তোলে। 'একটি মায়ের জন্ম' গল্পের কোজাগরী, যাকে কিনা পেটের দায়ে মাত্র দু-শো টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রির কথা ভাবতে হয়, শেষ পর্যন্ত সন্তান ও মা দু-জনেই মৃত্যু দিয়ে তারা সমাজের ঋণশোধ করে মরেই জন্ম নেয় মা। দেশান্তরের ফলে নিজগৃহে পরবাসী হওয়ার যন্ত্রণা ফুটিয়ে তোলে সেই গল্প 'ছাড়পত্র নেই'। মর্মস্পর্শী এই আখ্যানগুলির পাশাপাশি স্থান পেয়েছে একটু ভিন্ন স্বাদের গল্পও। হালকা রসের চালে পাত্রপাত্রী সম্পর্কের মূল ভিত্তির কথা জানিয়ে যায় 'উচ্চ-অসবর্ণ চলিবে'। তেমনই বার্ধ্যক্যের সীমায় পৌঁছে নতুন করে সম্পর্কের বাঁধন রচনা করে 'সুরের বাঁধনে' গল্পটি।
গল্পসমগ্র-র সাতাশটি গল্পের বেশিরভাগ আখ্যানধর্মী হলেও পাঠককে নিমগ্ন করে রাখে সংলাপের চমৎকার শৈল্পিক বুনন। গল্পগুলির প্রায় সবকটিই ১৯৮০ থেকে ২০১০ সালের মধ্যে লেখা। বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু ও দলিতদের বয়ান ফুটে উঠেছে একেবারে তাদেরই নিজস্ব ভাষায়। জীবনকে কাছ থেকে দেখার অভিজ্ঞতার ফলে বাস্তবতার যথার্থ দলিল হয়ে উঠেছে ব্রজেন মল্লিকের ছোটোগল্পগুলি।
Customers' review
Reviews
Be the first to review ""