কখনো টুকটুকির পুতুল জ্যান্ত হয়ে তারই মতো সত্যিকারের ছোট্ট মেয়ে হয়ে যায়।
কোনও গল্পে আবার লোকালয়ে ঢুকে পড়ে সুন্দরবনের বাঘ, সে বাঘ হিংস্র নয়, বরং বোঝাতে আসে প্রাকৃতিক পরিবেশে মানুষের হস্তক্ষেপের ফলে তারা কত অসহায়! প্রতিটি গল্পেই ছেয়ে থাকে ছোটোদের এক আশ্চর্য ভুবন। শালিক চড়ুই কথা বলে। কিশোরের বড়ো হওয়ার স্বপ্ন ওড়বার ডানা পায়। আর আছে মোতি দারোগার আশ্চর্য মজার মজার সব কাণ্ডকারখানা।
ছোটোদের জন্য গৌতম দে-র লেখা গল্পগুলিতে অনেকটা ফেবলের মেজাজ খুঁজে পাওয়া যায়। ছোটোদের তৈরি এই মজার গল্প-ভুবনে নতুন করে ফিরে আসে ঠাকুরমার ঝুলি-র বুদ্ধভূতুমরা, বলতে চায় তাদের এখনকার সমস্যার কথা। বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় প্রকাশিত ১৮টি গল্প ও ১টি উপন্যাসিকা নিয়ে ছোটোদের সেই গল্প-ভুবনই দু-মলাটে ধরা দিল 'কিশোর গল্পসমগ্র'-র প্রথম খণ্ডে।
Customers' review
Reviews
Be the first to review ""