সমীর রায়চৌধুরীর কবিতা যেমন বাংলা কবিতাধারায় বাঁকবদলের কাজ করেছে, পাশাপাশি গদ্যসাহিত্যেও এক নতুন প্রবণতা এবং নতুন যুগের সূচনা করে।
তিনি শিল্প-সাহিত্যে উত্তর আধুনিক তথা অধুনান্তিকতার পরিসরকে চিহ্নিত করেছেন শুধু নয়, স্পষ্টভাষায় ব্যাখ্যাও করেছেন তাঁর বিভিন্ন প্রবন্ধ ও গদ্যের মাধ্যমে। এই সংকলনে ২৭টি নির্বাচিত প্রবন্ধ-নিবন্ধ-গদ্যকে সংকলিত করা হয়েছে যেগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর কোনওটিতে রয়েছে রাষ্ট্র ও সংস্কৃতির সম্পর্কের রসায়ন, কোনওটিতে বাংলা কবিতা ও কবিদের সম্পর্কে দার্শনিক ও মননঋদ্ধ আলোচনা, আবার কোনও রচনায় রম্য ও স্বাদু গদ্যে মিশে থাকে গভীর শ্লেষ।
সব মিলিয়ে, এই সংকলনের নিবন্ধ ও প্রবন্ধগুলি পাঠকের সামনে বাংলা সাহিত্যের একটি নির্দিষ্ট কালখণ্ডের গুরুত্বপূর্ণ পট পরিবর্তনের ধারাকে জানার ক্ষেত্রে দিগন্ত খুলে দিতে পারে।
Customers' review
Reviews
Be the first to review ""