সময় থেকে সময়ান্তরে জীবনের ধারা পূর্ণতা আর অপূর্ণতার পেন্ডুলামে দোলে। জীবন হয়ে ওঠে সমস্যাসংকুল। মানুষের ঔদাসীন্যে কখনও প্রকৃতিলালিত পশুপাখি, কীটপতঙ্গ, জীবজন্তুরা ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়। এ-ও এক আশ্চর্য অভিযোজন। এই প্রক্রিয়ায় সৃষ্টি হয় যাদু-বাস্তবতার এক অনন্য উপন্যাস 'উজানি মঙ্গল', রূপকথা আর বাস্তবতার মিলন। বিজ্ঞানচেতনা উপন্যাসটির ভিত্তি। পরিবেশ রক্ষার আন্দোলনের রূপক-প্রতিমা। মানুষ আর না-মানুষ পশু-পাখি-প্রাণীতে হরদম মেশামেশি। বিশ শতকের এক বৈপ্লবিক ধারণা পরিবেশ নীতিবিদ্যার এক উজ্জ্বল সাহিত্যিক অভিজ্ঞান।
'নিষ্ক্রমণ' উপন্যাস এক আত্মজিজ্ঞাসা ও আত্মানুসন্ধানের উপন্যাস। আপাত অদেখা ও অভাবিত জীবনদর্শনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয় মূর্ত জীবন। সম্ভব অসম্ভবের দোলাচলে এক নিভৃত জীবনের অবকাশে কল্পিত জীবনে অকল্পিত জীবনের আঁকা ছবি, বিবরণধর্মীতার আড়ালে নিদ্রিত কথোপকথনের এক মায়াবী উ পাখ্যান, জীবনের সঙ্গে করে কোলাকুলি। শত্রু-মিত্রর নতুন সংজ্ঞা নিরূপণের এক অভাবনীয় দলিল, আসলে ভিন্ন আঙ্গিকে অনেক নিত্য-নতুন অচেনা জীবন-স্পর্শে, অনুভবে ও চিত্রকল্পে।
Customers' review
Reviews
Be the first to review ""