সময়ের নিয়ম মেনে অপরাপর ভাষার সাহিত্য ও সংস্কৃতির মতোই বাংলা কবিতার গতি বা ধারা বারংবার পরিবর্তিত হয়েছে।
আধুনিকতার ভাঙনকালে কবিরা অনুভব করেছিলেন গতানুগতিকতায় কবিতা চর্চার দিন শেষ। যাবতীয় সাজানো শৈলী, আঙ্গিক, ভাবনা, রূপক, প্রতীক ইত্যাদি আর ব্যবহার করা যাচ্ছে না। ফলে কবিরা নিজেরাই নিজেদের প্রতি সন্দিহান হয়ে উঠেছিলেন। কবিতার প্রচলিত গঠনের প্রতি জেহাদ ঘোষণা করে শুরু হয়েছিল নতুন রীতির পরীক্ষা-নিরীক্ষা। এই সন্ধিক্ষণ কবিদের জন্য কখনই সুগম হয়নি। কেউ কেউ কোণঠাসা হয়ে গিয়েছিলেন, কেউ কেউ বাতিল হতে হতেও অসম লড়াই চালিয়ে গিয়েছিলেন সমস্ত প্রতিষ্ঠানের সাথে, সাধনা করেছিলেন বিকল্পের। এই বইটিতে ভাঙা গড়ার সেই সমস্ত অধ্যায় একত্রিত হয়ে রইল রবীন্দ্র গুহের কলমে, যা বাংলা কবিতার ইতিহাস গবেষণায় এক উল্লেখযোগ্য দলিল হয়ে থাকবে।
Customers' review
Reviews
Be the first to review ""