x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2

Desh-Bidesher Choiti Natak

Author - Utpal Jha

₹485

Description

Author : Utpal Jha

Publisher : Gyandarpan

Language : Bengali

Binding : PAPERBACK

Page Number : 281

ISBN : 9788196013066

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
কাটা-সৈনিকের ভূমিকাতেও যার মঞ্চাবতরণ করার সুযোগ ঘটেনি, সেই তাকেই যে একদিন মঞ্চ নাটকের জন্য কলম ধরতে হবে এটা তার কাছে অচিন্ত্যপূর্ব এবং অকল্পনীয়। কিন্তু রঙ্গমঞ্চের যদি কোন দেবতা থাকেন অলক্ষ্যে তিনি নিশ্চয় হেসেছিলেন। উত্তরবঙ্গের যে ছোট্টশহরে আমার বেড়ে ওঠা, সেই শহরের গর্ব বলতে যা যা ছিল তার একটি কালীমন্দির এবং অপরটি সেই মন্দির সংলগ্ন দরমার বেড়া দেওয়া একটি নাট্যমন্দির। নাম নজমু নাট্য নিকেতন। দর্শকের নিরাপদ দূরত্ব থেকে সেই মঞ্চে কালেভদ্রে দু'একটা নাটকের অভিনয় দেখার অভিজ্ঞতাই ছিল মূলধন। ১৯৮৭ সালে চাকুরিসূত্রে যেখানে এসে পড়লাম সেই বহরমপুর শহর আবার নাট্যচর্চায় কলকাতার অব্যবাহিত পরবর্তীস্থান দখল করে আছে। প্রকৃতপক্ষে আধুনিক বাংলা থিয়েটারকে চেনা এই শহরের খ্যাতিমান নাট্যদলগুলি অর্থাৎ যুগাগ্নি, ছান্দিক, প্রান্তিক, ঋত্বিক, বহরমপুর রেপার্টরি থিয়েটার-এর উন্নতমানের নাট্য প্রযোজনার সূত্রে। এরপর যা হল সদ্যগঠিত পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আয়োজনে বহরমপুর শহরে একটি 'নাট্য কর্মশালা'-র আয়োজনের ভার এসে পড়ল কাঁধে। সেইসূত্রে নাট্য জগতের মহা-মহারথী, যেমন খালেদ চৌধুরী, কুমার রায়, বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অরুণ মুখোপাধ্যায়, শমীক বন্দ্যোপাধ্যায়, দেবাশিস দাশগুপ্ত প্রমুখর সঙ্গে পরিচয় এবং নাট্যঘোর-এ ধরা পড়া। এসে পড়লাম কলকাতায় পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির দায়িত্বভার নিয়ে। এখানে এসে যাঁদের সঙ্গে পরিচয় হল, তাঁদের কাছ থেকে দেখার সৌভাগ্য ঘটবে তা সত্যিই অকল্পনীয় ছিল-পরিচয় হল সভাপতি দেবনারায়ণ গুপ্ত, সহ সভাপতি উৎপল দত্ত, অভিনেত্রী সরযুবালা দেবী, সৌমিত্র চট্টোপাধ্যায়, তাপস সেন, জ্ঞানেশ মুখোপাধ্যায় সহ আরও অন্যান্য নাট্যবিদদের। কিন্তু এঁরা সব দূরের জ্যোতিষ্ক। প্রগাঢ় ঘনিষ্ঠতা যাঁদের সঙ্গে গড়ে উঠল তাঁরা হলেন অধ্যাপক বিষ্ণু বসু, সম্পাদক রথীন চক্রবর্তী এবং নৃপেন্দ্র সাহা। নাট্যপত্রিকা সম্পাদক, নাট্য সমালোচক এই এঁরা বিশেষত অধ্যাপক বিষ্ণু বসুর নিয়ত তাগিদ, প্রেরণায় নাটকের জন্য কলম ধরতেই হল। প্রথম প্রয়াস স্তানিস্লাভস্কির অভিনয়তত্ত্ব নিয়ে ডেভিড ম্যাগারস্যাক-এর একটি দীর্ঘ ভূমিকার ভাষান্তর করা। থিয়েটারের ভাষা এবং গণনাট্য-এ ধারাবাহিক ভাবে প্রকাশিত হওয়ার পর সপ্তর্ষি প্রকাশন থেকে 'স্তানিস্লাভস্কির অভিনয়তত্ত্ব' নামে গ্রন্থাকারে প্রকাশ; যার দু'দুটি সংস্করণ গৌরবময় স্মৃতি।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""