শহরের রক্ত শিরায় যখন বয়ে চলে অর্থের জৌলুস ও লাগামহীন যৌনতার বিষ, তখনই আবির্ভূত হন গোয়েন্দা হৃষীকেশ রক্ষিত। নেশা, ক্ষমতার দাপট আর কলুষতার আঁধারে ঢাকা এই জনপদে জন্ম নেয় নৃশংসতা।
এই সংকলনে, হৃষীকেশ উন্মোচন করেন কামনার জটিল মারপ্যাঁচ-সেটা মৃত্যুর ঘ্রাণে ডুবে যাওয়া রহস্যময়ী তরুণী হোক বা প্রতিশোধের কাহিনি। একের পর এক যুবতীর নগ্ন মৃতদেহ আর প্রাচীন যোনিতন্ত্রের ভয়াল আচার যখন শহরের বুকে অভিশাপ নামায়, তখন তিনি আইনের অস্ত্র হাতে এগিয়ে আসেন।
পাশবিক প্রবৃত্তি, অতৃপ্ত যৌন ক্ষুধা এবং যৌন অক্ষমতার মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে প্রেম যেখানে নিশ্চিহ্ন, সেখানে হত্যাই একমাত্র নিয়ম। হৃষীকেশ রক্ষিত পাঠকদের নিয়ে যাবেন সেইসব অন্ধকার গলিতে, যেখানে হত্যা ও যৌন লালসা সমান্তরালভাবে ছুটেছে। এটি বর্তমান প্রেক্ষাপটে নারী সুরক্ষার চিত্র তুলে ধরা এক ভয়ংকর আয়না।
Customers' review
Reviews
Be the first to review ""