জাপানের ইতিহাসে এমন এক যুগ ছিল যখন কালের চক্র তার দিশা হারিয়েছিল। একদিকে ধ্বংস হচ্ছিল পুরোনো সামন্ততান্ত্রিক সমাজব্যবস্থা, অন্যদিকে নবীন আলোয় তৈরি হচ্ছিল আধুনিক রাষ্ট্রের রূপরেখা। সেই রূপান্তরের স্রোতে প্রবাহিত হচ্ছিল মানুষের ভয়, অনিশ্চয়তা, এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা। এই জটিল সময়ের ছায়ায় জন্ম নেন এক গোয়েন্দা।
ওকামতো কিদোর অমর সৃষ্টি-ইনস্পেক্টর হানসিচি।
ওকামতো কিদো (১৮৭২-১৯৩৯) মূলত ছিলেন নাট্যকার ও সাংবাদিক। তাঁর সাহিত্যচর্চা পশ্চিমা গোয়েন্দা সাহিত্যের প্রভাব গ্রহণ করলেও, তিনি কখনও তার অনুকরণ করেননি; বরং জাপানি ঐতিহ্য, লোকবিশ্বাস, আর পুরোনো এদো শহরের মানবিকতার গন্ধে মিশিয়ে দিয়েছেন এক স্বতন্ত্র রং। ফলে তাঁর রচিত 'হানসিচি তোরিমোনোচো' (Hanshichi Torimono-chō) কেবল রহস্যকাহিনি নয়, এটি হয়ে উঠেছে এক যুগের দলিল- যেখানে একদিকে রয়েছে যুক্তির দীপ্তি ও অন্যদিকে আছে স্মৃতির কোমলতা।
Customers' review
Reviews
Be the first to review ""