প্রিয় পাঠক তথা লেখক, বইটা হাতে নিয়েই ভুরুটা কুঁচকে উঠছে তো। লেখকের নামটা দেখেই নিশ্চয়ই প্রশ্ন করতে ইচ্ছে করছে- তুমি কে হে? কোথাকার পণ্ডিত, যে এরকম একটা বই লেখার সাহস দেখাও? তুমি নিজেই কতবড়ো লেখক তার ঠিক নেই, আবার লেখার কায়দাকানুন নিয়ে জ্ঞান দিতে এসেছ!
ঠিকই। লেখালেখির নিয়মকানুন শিখিয়ে দেব, এতবড়ো অধিকার আমি দাবী করছি না। সেই জ্ঞানও আমার নেই। তবু নিজে লিখতে গিয়ে যে-সমস্ত অসুবিধার সম্মুখীন আমি হয়েছি, তার সমাধান খুঁজতে গিয়ে পাগলের মতো আমাকে খুঁজে বেড়াতে হয়েছে বাংলার সাহিত্যসম্ভার, হাতড়ে বেড়াতে হয়েছে এ-বই থেকে সে-বই। তবুও কি সব প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি? পাইনি।
Customers' review
Reviews
Be the first to review ""