গল্প যখন অলীক কল্পনাকেই আশ্রয় করছে তখন ঘি ঢালতে কার্পণ্য করার কোনও অর্থ হয় না। অবশ্য ব্যঞ্জনে ঘিয়ের বাড়াবাড়ি রকমের আধিক্যও কাম্য নয় কারণ তার ফলে ব্যজনের স্বাভাবিক স্বাদ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
'ডাইনি' শুধুমাত্র বিজ্ঞানকে নয় ভূতকেও আশ্রয় করে গড়ে উঠেছে, এগিয়েছে, পরিণতি লাভ করেছে। সঙ্গে আছে সমাজের কথা। মানুষের গল্পে তো সমাজ থাকবেই। থাকবে সমাজের ন্যায়-অন্যায়ের কাহিনি। এ কাহিনিকে দুই মলাটের মধ্যে আনার জন্য ধন্যবাদ প্রাপ্য শ্রীমতি দীপালি দেবের যিনি ফেসবুকে ধারাবাহিকের আকারে প্রকাশিত উপন্যাসটি পড়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছেন, উৎসাহ দিয়েছেন বই আকারে প্রকাশের জন্য। ধন্যবাদ প্রাপ্য পরাগ ভূঞঞার আর বইবন্ধু পাবলিকেশনস-এর।
Customers' review
Reviews
Be the first to review ""