x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap

Prabahaman

Author - Arindam Acharya

₹325

Description

Author : Arindam Acharya

Publisher : Boibondhu Publications

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 156

ISBN : 9788198094759

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
এই উপন্যাসের ভূমিকা আলাদা করে হয় না। উপন্যাসের প্রথমাংশকেই ভূমিকা হিসাবে ধরা যেতে পারে। আসলে গল্পটি অনেকটা স্মৃতিকথার মতো। তবে নিজের নয়। বহু মানুষের বিচিত্র অভিজ্ঞতাকে একত্র করে একটা কাহিনি লেখার শখ ছিল বহুদিনের। এ গল্প তেমনই। এখানে ছোটো তিনু অনেক মানুষের মিলিত চরিত্র। তার থেকে কয়েক বছরের বড়ো দাদা-দিদিদের খুনশুটি সেই ইন্টারনেটপূর্ব বা টেলিভিশনপূর্ব জীবনে অন্য এক অনুভূতি নিয়ে আসে। আজকের শিশুরা এইসব ঘটনা উপলব্ধি করতেই পারবে না। তাদের চারপাশে গাছপালা নেই, পুকুর জলা নেই, জমিদার বাড়ির পরিত্যক্ত ধ্বংসস্তূপ নেই। তারা একা একা উদ্দেশ্যহীনভাবে হটিতে জানে না। হাঁটতে হাঁটতে নদীর ধারে শ্মশানে পৌঁছে কাপালিকের কুঠি দেখতে পায় না। অনেকে হয়তো বলবে এসব হয় না। হতে পারে না। কথাটা ভুল নয়। এসব আজকাল আর হয় না। যেমন আজকাল আর গ্রাম বা শহরে পানুচোরের দেখা মেলে না, আশুকুমোররা আর যত্ন নিয়ে বড়োবাড়ির বাচ্চাদের মাটির মূর্তি বানাতে শেখায় না, গাঙ্গুবাইরের মতো বৃহহ্নলা বাচ্চাদের ঘরে ডেকে নারকেল নাড়ু খাওয়ায় না, কণ্ঠিছেঁড়া বৈষ্ণব ব্রজবাউলরা প্রাণখুলে গল্প করতে পারে না। আসলে এসব ঘটনা যে ঘটত, তা-ই বহু লোক ভুলে গেছে। আমারও কি ছাই মনে আছে নাকি? হঠাৎ হঠাৎ এক একটা স্মৃতি জেগে ওঠে। আর লিখে রাখি। সেইসব লিখতে লিখতেই একদিন দেখা গেল দিস্তাখাতা ভরে গেছে।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""