x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2
3
4

Europe Dot Com

Author - Sourav Mukherjee

₹499

Description

Author : Sourav Mukherjee

Publisher : Boibondhu Publications

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 253

ISBN : 9788196258245

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
ঝকমারি। নিজের বইয়ের ভূমিকা লেখা মানে সাফাই গাওয়া ছাড়া কিচ্ছুটি নয়। সে বড্ড ঝকমারি ব্যাপার। এক-একবার মনে হয় এই বইয়ের জন্যে ভূমিকা লেখার কি সত্যিই খুব দরকার ছিল? না লিখলেও দিব্যি চলত। তবু যেটা সব বইয়ে থাকে তাকে বাদ দিই কি করে? অতএব লিখতেই হল। এই বই কোনও ভ্রমণকাহিনি নয়। ইউরোপে থাকাকালিন এবং বিভিন্ন দেশে একা একা ঘুরে বেড়ানোর সুবাদে অনেকের সঙ্গে দেখা হয়েছে। এ আসলে একটা ছোট্ট আয়না যেখানে নানান দেশের নানান মানুষ নিজেদের মুখ দেখিয়ে চলে গেছে। কারও সঙ্গে পরিচয় দশ মিনিটের, কারও সঙ্গে দেড় ঘণ্টা কিংবা একদিনের। কিন্তু এই অল্প সময়ে সকলেই তাদের মনের কিছু কথা বলে গেছে। কিছু ছাপ রেখে গেছে। তাদের বয়স কারও আড়াই, কেউ ত্রিশ, কেউ প্রৌঢ়, কেউ-বা অশীতিপর। তারা সবাই যে বিদেশি তা নয়। সবাই টুরিস্ট নয়। সবার সঙ্গে ঘনিষ্ট আলাপ হয়েছিল এমনটাও নয়। তবে এদের সবার কথাই মনে রাখার মত, লিখে রাখার মত। তাদের মধ্যে কেউ কষ্টে আছে, কারও আনন্দে ডগমগ অবস্থা। কেউ লম্বা, কেউ নাক-চ্যাপ্টা, কেউ থপথপে, চশমা-পরা, দাঁত-উঁচু, ঝগড়াটে, আতঙ্কিত, বেপরোয়া আরও কত-কত রকমফের তাদের। যাদের হাত ধরে, যাদের চোখ দিয়ে ইউরোপের বিভিন্ন শহরের দৃশ্য দেখছি, শুনছি কিছু ইতিহাস, কিছু খুনসুটি করছি, কিছু মনে দাগ কেটে যাচ্ছে, কিছু ভুলে যাচ্ছি সঙ্গে সঙ্গে। এইভাবেই রাস্তা এগিয়েছে, লেখা এগিয়েছে, বইও এগিয়েছে।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""