লেখালেখির ক্ষেত্রে আমি ভালোবাসি বিচিত্র বিষয় নিয়ে লিখতে। সেই সূত্রে এই বইয়ে রইল নানা গোত্রের কয়েকটি থ্রিলার, দুটি স্পাই-থ্রিলার এবং গোয়েন্দা রহস্য উপন্যাসিকা। পাঠকের ভালোবাসা পেলে আমার এই প্রচেষ্টা সফল হবে।
মুম্বই হাইয়ের ঘটনাটি সম্পূর্ণ কল্পনা করে লিখলেও বিশেষজ্ঞদের অনেকেরই মতামত, অন্তর্ঘাতও হওয়া সম্ভব। রহস্যময়ভাবে সেই সময় আরব সাগরের জল অতি মাত্রায় বিষাক্ত হয়ে পড়েছিল এবং তাতে রেডিয়োঅ্যাকটিভ আইসোটোপ পাওয়া গিয়েছিল। সুতরাং কে বলতে পারে, এমন কোনো ঘটনা সত্যিই আড়ালে মুখ লুকিয়ে আছে কি না? প্রত্যুষা আমার সৃষ্ট একজন নারী গোয়েন্দা। সে শখের গোয়েন্দাগিরি করলেও পুলিশের সাহায্য নেয়, কারণ না হলে সত্যিই কাজ করা যায় না, তা ছাড়া শখের গোয়েন্দাগিরি ছাড়াও সে নানারকম ভাষা শেখে। গল্পের বই আর কবিতা পড়তে প্রচণ্ড ভালোবাসে। পরোপকার করে, এমনকি বেকার বলে চাকরির চেষ্টাও করে। সত্য ঘটনা অবলম্বনে লেখা দুটি অপরাধের ঘটনাও এ বইতে রইল, তাদের একটি এই দেশের ঘটনা, অপরটি বিদেশের। লেখার সময় আমি অপরাধীর অপরাধ করার পিছনের কারণগুলো অনুসন্ধানের চেষ্টা করেছি, কারণ পরিবেশ-পরিস্থিতি মানবমনের সব কিছু বদলে দিতে পারে। পরিবেশের প্রভাবে মানুষের মনে জেগে উঠতে পারে শুভচেতনা অথবা অপরাধপ্রবণতা। শুভচেতনার অভাবে সেইসব অন্ধকার মন তখন হয়ে ওঠে এক-একটি আঁধারবৃত্ত, অন্ধকারের উৎস।
Customers' review
Reviews
Be the first to review ""