ফুলশয্যার রাতে আমরা শাহরুখ খান আর কাজল খেলেছিলাম। বিয়ের এত বছর পর এখন আমরা তুলসী চক্রবর্তী আর মলিনা দেবী খেলি। তবুও আকাশে বাঁকা চাঁদ উঠলে, মৃদুমন্দ বাতাস বইলে এখনও বলে ফেলি, "একবার বলো, উত্তমকুমার।”
উত্তর আসে, "তুমি উত্তমকুমার নও। উত্তম গুলবাজ। বিয়ের আগে আমাকে হাজার হাজার গুল দিয়ে পটিয়েছিলে। আমি সব সত্যি ভেবে ফেঁসেছিলাম।” আসলে ওকে বোঝাতে পারিনি। গুল মানেই তো গল্প। অথবা স্রেফ 'গুল্প'।
Customers' review
Reviews
Be the first to review ""