বনেদি দালান গুঁড়িয়ে আকাশচুম্বি ফ্ল্যাটবাড়ি, হরিকাকার মুদি দোকান সরিয়ে হাইরাইজের গ্রাউন্ড ফ্লোরের শপিং মল, ডাকবাক্স ছুড়ে ফেলে তিনশো ফুটের টাওয়ার তোলার সঙ্গে সঙ্গেই যুগের পায়ে তাল মিলিয়ে প্রেমটাও কেমন যেন পণ্য হয়ে বিলিয়ে গেল হঠাৎ। টিফিনের খুচরো জমিয়ে কাঁপা কাঁপা হাতে পাড়ার টেলিফোন বুথ থেকে প্রেমিকার বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে বিয়ের খবর পেয়ে বালিশভেজা কান্নায় ভেঙে-পড়াটা ক্ষণিকেই বদলে গেল ফেসবুকে নিত্যনতুন সঙ্গী খোঁজার দুনিয়ায়। প্রেমে-পড়া ভুলে একটা গোটা জেনারেশন মেতে উঠল প্রেম করায়। হররোজ অপশন বদলের এই খেলায় প্রেম যেন এখন মিউজিক্যাল চেয়ার। কৃত্রিম বুদ্ধিমত্তার মতোই যে যুগে কৃত্রিম অনুভূতির রমরমা, সেখানে এই বই আপনাকে ফিরিয়ে নিয়ে যাবেই বছর কুড়ি আগের ক্লাস নাইনের প্রথম প্রেমের দিনে। হাজার চোখ-ভেজানো, বুক-কাঁপানো ঝাপসা স্মৃতি নিয়ে এককুচি নোনাজল রংবাহারি টুনিলাইট হয়ে জ্বলে উঠবে চোখের কোলে। মুঠোফোনের কি-প্যাড ফেলে হটিতে ইচ্ছে করবে হলদে চিঠির অক্ষরে। আসলে, প্রথম প্রেম আর প্রেমিকার অমরীশ পুরি-বাবাকে ভোলা বাঙালির সাধ্যের বাইরে। মাঝেমধ্যে ওই একটু টনিক-ফনিকের দরকার পড়ে, এই যা... ওসব ফেব্রুয়ারি-টেব্রুয়ারি তো মার্কিনি আমদানি। বয়স বাড়লে গোলাপ নয়, গন্ধরাজই থেকে যায়...
Customers' review
Reviews
Be the first to review ""