লেখক আমি নই। লেখার ইচ্ছাও মনে কোনোদিন পোষণ করিনি।
আমার অরণ্যজীবন শুরু হয় নেহাতই আকস্মিকভাবে। আই এফ এস (Indian Forest Service) এর প্রথম ব্যাচের পরীক্ষায় বসি অবসর সময় সদ্ব্যবহার করতে। তখন বুঝিনি, সেটাই হবে আমার জীবনের সন্ধিক্ষণ। পালটে দেবে আমার বাকি জীবন নদীর খাতের মতো।
আমার লেখার শুরু বই প্রকাশের উদ্দেশ্যে ছিল না। আরণ্যক জীবন শুরু করে নিত্য নতুন রোমাঞ্চকর ও উপভোগ্য ঘটনাগুলি কোথাও একটা নথিবদ্ধ করার জন্যে ডায়েরি লেখা শুরু করি। তাও দৈনিক হয়ে উঠত না। তখন বুঝতে পারিনি ঘটনাগুলি ভবিষ্যৎ স্মৃতিচারণে কতটা অমূল্য হয়ে উঠবে। ভাবিনি সেই ঘটনাগুলিই কোনও একদিন ছাপার অক্ষরে বই আকারে দেখতে পাব। আমার অল্পকিছু বন্ধু পরিজনের সামনে তুলে ধরতে পারব। কারও বাহবা কুড়োনোর ইচ্ছা আমার নেই। বইটা পড়ে কেউ খুশি হলে সেটাই হবে আমার পরম প্রাপ্তি।
Customers' review
Reviews
Be the first to review ""