উদ্বাস্তু সমস্যা, নাগরিকত্ব সংশোধনী আইন প্রভৃতি নিয়ে যখন আলোচনা করি বা শুনি তখন ছোটোবেলার কিছু স্মৃতি মনে আসে। আমার যেখানে জন্ম ও বড়ো হওয়া, সেই মেদিনীপুর (এখন ওই অংশটি পশ্চিম মেদিনীপুর)
জেলার খুবই প্রাচীন একটি জনপদ দাঁতন থেকে দুই-তিন কিলোমিটার পূর্বদিকে গেলেই একটি বিশাল দিঘি, নাম শরশঙ্ক। ভারতভাগ এবং স্বাধীনতার পর পূর্ব পাকিস্তান থেকে আসা বেশ কয়েকটি উদ্বাস্তু পরিবার সেখানে ঠাঁই পায় সরকারের খাসজমিতে। স্থানীয় মানুষদের সঙ্গে তারা মিলেমিশেই থাকত। তবু কোথাও যেন একটা সূক্ষ্ম দেওয়াল ছিল। সেটা বোঝা যেত স্থানীয় মানুষ এবং উদ্বাস্তু উভয়েরই মনোভাবে। যা-ই হোক, ছোটোবেলায়, মানে '৭০-এর দশকে ওদের দু-একজনকে বাবার কাছে আসতে দেখতাম। এলেই অবধারিতভাবে প্রচুর গল্প হত বাবার সঙ্গে। উঠে
আসত দেশভাগ, অত্যাচার, ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়ার ইতিহাস। শুনে মনে হত, মানুষ মানুষের উপর সত্যিই এমন অত্যাচার করতে পারে? তা-ও ধর্মের নামে?
Customers' review
Reviews
Be the first to review ""