রাজনৈতিক প্রাঙ্গণে থাকা ব্যক্তিগণ স্বভাবত রাজনৈতিক কার্যকলাপেই ব্যস্ত থাকবেন, এটাই আমাদের সকলের ধারণা থাকে। তারই মধ্যে কিছু মহান রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন যারা রাজনৈতিক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেও সাহিত্য জগতে বা অন্য কোনভাবে নতুন কিছু করেছেন।
লেখক নিশীথ প্রামাণিকের লেখা "কোচবিহার- স্বপ্ন, সঙ্কল্প ও সংগ্রাম"-এর পান্ডুলিপি পড়তে গিয়ে আমারও প্রথম অভিব্যক্তি বেশ অবাক হওয়ার মতোই ছিল। একজন রাজনীতিবিদ তার নিজ ভূমির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত থাকলে তবেই এমন সার্বিক চিত্রায়ন সম্ভব, তার চেয়েও চমকপ্রদ হলো সাবলীলভাবে সেই চিত্রকে জনসমক্ষে তুলে ধরা। পুস্তকটি পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ স্মৃতি হিসাবে বিবেচিত হবে বলেই পূর্ণরূপে বিশ্বাস রাখি।
কোচবিহার, বাংলার উত্তর প্রান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে প্রতিটি মাটি ও ধূলিকণা যেন এক একটি ইতিহাসের নিদর্শন। রাজা-মহারাজাদের যুগ থেকে শুরু করে স্বাধীন ভারতের অংশ হওয়া পর্যন্ত, কোচবিহার তার বিশেষ ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসের মাধ্যমে সমৃদ্ধ হয়ে উঠেছে। এই বইটির প্রধান উদ্দেশ্য হলো, এই ঐতিহ্যবাহী স্থানের প্রতিটি স্তরকে পাঠকদের সামনে তুলে ধরা, যাতে তারা কোচবিহারের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে পরিচিত হতে পারেন। বইটির পান্ডুলিপি পড়ার সময় লেখকের এই প্রচেষ্টাকে সার্থক বলে মনে হয়েছে।
Customers' review
Reviews
Be the first to review ""