১৯২৫ সালের ১৬ই জুলাই 'লন্ডন ইভনিং নিউজ' পত্রিকায় 'হু কিলড্ অ্যাকরয়েড' নামক একটি উপন্যাসের প্রথম কিস্তি বেরোল। সেই বছরেরই ১৬ই সেপ্টেম্বর অবধি, মোট ৫৪টি পর্বে প্রকাশিত হল এই উপন্যাস।
১৯২৬ সালের জুন মাসে পুরো লেখাটা গ্রন্থাকারে যুক্তরাজ্যে 'উইলিয়াম কলিন্স, সনস্' থেকে এবং যুক্তরাষ্ট্রে 'ডড়, মিড, অ্যান্ড কোম্পানি' থেকে 'দ্য মার্ডার অব রজার অ্যাকরয়েড' নামে আত্মপ্রকাশ করল।
বাকিটা ইতিহাস!
হ্যাঁ, অন্তত এই উপন্যাসের ক্ষেত্রে উপরোক্ত বাক্যটি বিন্দুমাত্র অতিশয়োক্তি নয়। অগণন পাঠক, সমালোচক, এমনকি প্রতিদ্বন্দ্বী একবাক্যে মেনে নিয়েছেন, এই উপন্যাসের তুলনা নেই। সমকালীন 'টাইমস্ লিটার্যারি সাপ্লিমেন্ট' ও 'নিউ ইয়র্ক টাইমস্ বুক রিভিউ' এই উপন্যাসের ভূয়সী প্রশংসা করেছিল। পরবর্তীকালে একাধিক লেখক ও গবেষক একে সবচেয়ে বেশি প্রভাবশালী উপন্যাসের তালিকায় উপরদিকে, বা সবার উপরেই স্থান দিয়েছেন। অবশেষে ২০১৩ সালে 'ক্রাইম রাইটার্স অ্যাসোসিয়েশন'-এর মতে এই উপন্যাস অপরাধমূলক কাহিনির মধ্যে শ্রেষ্ঠতম বলে বিবেচিত হয়েছে।
Customers' review
Reviews
Be the first to review ""