অপূর্ণতা হল সৃষ্টির বীজ। অপূর্ণতা থেকে আকাঙ্ক্ষার জন্ম হয় যাকে আমি উদ্ভিদের শিকরের সঙ্গে তুলনা করতে পছন্দ করব। শিকরকে আমরা সাধারণত দেখতে পাই না। সে মাটির উপরে কাণ্ড, শাখাপ্রশাখা, ফুলে, ফলে বিস্তার লাভ করে আমাদের মাটির নীচে তার উপস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করে। আকাঙ্ক্ষাকেও আমরা দেখতে পাই না। কিন্তু কেউ যখন জীবনের কোনো ক্ষেত্রে প্রসারিত হওয়ার চেষ্টা করে তখন আমরা অনুভব করি তার মনের ভেতরে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষাকে। যদিও কেউ কেউ আবার তাদের আকাঙ্ক্ষার কথা মুখে ব্যক্ত করেই ক্ষান্ত হয়।
সেই কেউ কেউকে নিয়ে আমরা এখানে আলোচনা করব না।
যেটা বলছিলাম, মানুষ নানা প্রকারের অপূর্ণতা অনুভব করে। সুতরাং তাদের নানা প্রকারের আকাঙ্ক্ষা থাকে। অপূর্ণতার অনেক কুৎসিত প্রকারও আছে। কুৎসিত প্রকারের অপূর্ণতা কুৎসিত আকাঙ্ক্ষার জন্ম দেয়। কুৎসিত আকাঙ্ক্ষা মানুষকে ভয়ঙ্করভাবে নিষিদ্ধ ক্ষেত্রে প্রবেশ করিয়ে দেয়, তাদের হাতে ধরিয়ে দেয় ধ্বংসের সব উপকরণ।
সেইসব মানুষকে নিয়েও আমরা এখানে আলোচনা করব না।
আলোচনা করার ইচ্ছে ছিল অন্য মানুষের কথা, সৃষ্টিশীল মানুষের কথা, মানুষের এমন সৃষ্টির কথা যা তাদের এবং তাদের উত্তরসূরীদের কল্যাণ করবে। কিন্তু সেটাও বুঝি হয়ে উঠবে না। কারণ, এখানে আরেক ধরনের মানুষ আমাকে ক্রমাগত খোঁচা দিয়ে চলেছে। বলে চলেছে, আমাদের কথা লেখো। আমাদের মতো মানুষ যাদের মধ্যে কোনো অপূর্ণতা নেই, কোনো পার্থিব আকাঙ্ক্ষা নেই।
Customers' review
Reviews
Be the first to review ""