আমি 'কল্পবিশ্ব' ওয়েবজ়িনে সুদীপের লেখা প্রথম পড়েছিলাম, পরে যা 'স্বমহিমায় শঙ্কু' গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। এবং প্রথম পাঠেই সুদীপের লেখা আমাকে চমকে দিয়েছিল, কারণ গল্প দুটি ছিল, সত্যজিৎ রায়-সৃষ্ট অত্যন্ত জনপ্রিয় চরিত্র প্রোফেসর শঙ্কুর দুটি অসমাপ্ত গল্প 'ইনটেলেকট্রন' ও 'ড্রেক্সেল আইল্যান্ডের ঘটনা'র সম্পূর্ণ নির্মাণ। এই প্রচেষ্টা এবং দক্ষতা আমাকে সুদীপের লেখার অনুরাগী করে তোলে। তাই সুদীপের নতুন বই 'মোহনপুরের মায়াজাল'-এর প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল, কারণ এই বইটিতে সুদীপ তাঁর লেখার মায়াজালের পরিধিকে আরও প্রসারিত করেছেন, কল্পবিজ্ঞানের আর ভৌতিক জগতে পাঠকদের স্বমহিমায় নিয়ে গেছেন। প্রতিটি গল্পই ভিন্ন ভিন্ন চরিত্রের, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের, কিন্তু সব ক-টাই একইভাবে আকর্ষণীয়।
সুদীপের গল্পে সব সময়ই থাকে নতুনত্বের ছোঁয়া এবং নানান রসের নিপুণ মিশেল। মুখ্য গল্প 'মোহনপুরের মায়াজাল'ই বইয়ের শীর্ষনাম। এই গল্পে সুদীপ তাঁর স্বকীয়তায় এবং প্রাঞ্জল ভাষায় কল্পবিজ্ঞান এবং ভৌতিক সংমিশ্রণে অদ্ভুতুড়ে জঁরের গল্প শুনিয়েছেন।
Customers' review
Reviews
Be the first to review ""