সামান্য যা কিছু লেখালেখি করেছি, তার পুরোটাই বাস্তব চরিত্রদের নিয়ে। ছাপার অক্ষরে কাল্পনিক গল্প লেখার সুযোগ তেমন একটা কখনো পাইনি!
ব্যক্তিগত মত, ফিকশন লেখা সত্যিকারের কঠিন কাজ। রীতিমত ভাবনাচিন্তা করতে হয়। যা ইচ্ছা গল্প ফাঁদলেই হলো না, সেটাকে জমিয়ে লিখতে হবে, পাঠকের মন আগাম পড়তে জানতে হবে, আর সেসব কাজে আমার মোটেই দক্ষতা নেই। তবুও অনেক সময়ই অনেক কাজ, সময়ের দাবি মেনে করতে হয়, না-চাইলেও করতে হয়; বেশ কিছু দিন আগে বইচই পূজাবার্ষিকীর জন্য একটি বড়োগল্প লেখার সুযোগ হয়েছিল।
যদিও সেবারে রোম্যান্টিক গল্প লিখে আমি বেজায় বিপদে পড়েছিলাম, গল্পের নাম কিছুতেই মাথাতে আসছিল না, শেষ অবধি সহায় হয়েছিলেন, বন্ধু নয়ন কোনার। 'দিয়াং নদীর পরশপাথর' নামটি তারই দেওয়া।
বইয়ের নামও ওই একই গল্পের নামে দেওয়া হয়েছে।
কোনো প্রিন্টেড শারদীয়ার জন্য সেটাই আমার এক এবং একমাত্র লেখা; তারপরে যথারীতি আবার নিজের যুদ্ধ-বিগ্রহের লেখার মধ্যে ফিরে যাই। যদিও তারপরে আরও একবার শারদীয়ার জন্য আচমকাই লেখার অনুরোধ আসে, সেবারেও নীরস মাথাতে খুব দ্রুত কোনো প্লট আসেনি।
Customers' review
Reviews
Be the first to review ""