x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap

Roktogodhuli

Author - Indira Das

₹220

Description

Author : Indira Das

Publisher : Boibondhu Publications

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 111

ISBN : 9788198712011

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
"রক্ত গোধূলি" এক কথায় গ্রাম বাংলার প্রেক্ষাপটে রচিত একটি থ্রিলারধর্মী গল্প। এতে পাঠকরা ভালোবাসার কাহিনি পাবেন, বিশ্বাসঘাতকতার কাহিনি পাবেন, সীমাহীন ক্রুরতা এবং এক চরম প্রতিশোধের কাহিনিও পাবেন। গ্রামের শান্ত সরল জীবনধারায় নিজেদের ভালোবাসার ডিঙা ভাসিয়েছিল বাসু এবং মণিমালা। কিন্তু ওরা কখনও ধারণাও করতে পারেনি যে এক কুটিল, হিংস্র ষড়যন্ত্রের কালো মেঘ তাদের অলক্ষ্যে এক প্রাণঘাতী ঝড়ের রূপ ধারণ করে সেই ডিঙার ওপরে আছড়ে পড়তে চলেছে। আচমকাই তাদের পথকে অবরুদ্ধ করে বাসুকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল 'মৃত্যু'। এক ভোরে গ্রামের বুড়ো বটগাছের ডালে বাসুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীরা। কিন্তু সেটা কি নিছক 'আত্মহত্যা' না কি এর পিছনে আছে গভীর কোনও ষড়যন্ত্রের জাল? যে গাছের তলায় বসে একদিন নিজেদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিল দুজনে, সেই গাছের নীচেই একদিন স্বামীর মৃতদেহকে নিয়ে পাথরের মতো বসে থাকতে হয় সন্তানসম্ভবা মণিমালা'কে। আর ঠিক এরপর থেকেই শুরু হয় অসম্ভব এক লড়াইয়ের কাহিনি। 'ক্ষিদে', 'পেটের জ্বালা' এই শব্দগুলো খুব ছোট হলেও একজন সন্তানসম্ভবা অসহায় মায়ের কাছে তা মৃত্যুযন্ত্রণার সমান। এরপর ধীরে ধীরে নানা ঘটনাচক্রে পরিস্থিতি এক অদ্ভুত দিকে মোড় নিতে থাকে। আচমকা গ্রামের মধ্যে একের পর এক মোড়লগোষ্ঠীর সদস্যরা খুন হতে থাকে। এই হত্যাকাণ্ড গুলো কি কোনও নিদারুণ প্রতিশোধের দিকে ইঙ্গিত করে? নাকি কোনও অভিশাপ? কিন্তু কী কারণ তার?

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""