১৫টি পূর্ণাঙ্গ গযল, মূল হতে অনূদিত (যার মধ্যে আবার দুটি ফারসি)
৫০টি অবিস্মরণীয় শের নিয়ে আড্ডা
উর্দু কবিতার ব্যাকরণ ও লেক্সিকন (যেটা পড়ে নিলে যে-কোনও আড্ডায় নিজেকে উর্দু কবিতার সমঝদার হিসেবে প্রমাণ করতে বেহদ সুবিধে হয়)
গালিবের উপর একটি ভারী ভারী লম্বা গবেষণাধর্মী লেখা (যাতে ঠেসে ঠেসে আছে গালিব থেকে উদ্ধৃতি ও অনুবাদ)
খুসরো, মীর, গালিব, মোমিন, যওক থেকে এই সেদিনের ফারায, ফয়েয, সাহির, রাহত- কে নেই সেখানে!
নেই বলতে জ্ঞান দেওয়ার নিরেস প্রচেষ্টাটুকু। বইয়ের পাতায় আড্ডাখানা। উর্দু কবিতা নিয়ে। প্রমিস।
সঙ্গে রাহবর হিসেবে আছেন উর্দু কবিতার চলতা-ফিরতা এনসাইক্লোপেডিয়া ড. সৈকত মিত্র ও বহুভাষাবিদ ফায়েজ আহমেদ।
Customers' review
Reviews
Be the first to review ""