পাড়ার মাঠে। রোদে-ঝড়ে-জলে-কাদায় এবং কী আশ্চর্যের কথা, শীতেও। কলকাতা ফুটবল নিয়ে তখন দারুণ আগ্রহ ছিল। পাশাপাশি দিয়েগো মারাদোনা আরও কয়েক কোটি মানুষের মতো আমাকেও চুম্বকের মতো আকর্ষণ করে নিয়েছিলেন টিভির পর্দায়। অবশ্যই প্লাতিনি, বাজ্জিও, জিকো, রোমারিওদের সঙ্গেই ভালদানো, বুরুচাগাকেও ভীষণ ভাল লাগত। কিন্তু তাহলেও, এখন ভাবি, সেই সময়ে খুব কি ফুটবল বুঝতাম? নাকি আজও বুঝতে পারি? আসলে তা নয়। খেলা দেখেই যেটুকু আনন্দ! মাধ্যমিক পরীক্ষার সময় অস্ট্রেলিয়ায় ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল। আজ বুঝি, ফুটবল থেকে পাকাপাকিভাবে ক্রিকেটে ডুবে যাওয়ার ওটাই বোধহয় পয়েন্ট-অফ-ইনফ্লেকশন ছিল। পরবর্তীতে আমি
ফুটবল থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলাম। অন্তত ততদিন অবধি যতদিন না জনৈক লিও মেসি আবার আমাকে টিভির সামনে টেনে আনেন। সেটা ২০১৪ সাল। স্রেফ মেসির জন্যই অনেকগুলো ম্যাচ আবার দেখতে বসেছিলাম।
Customers' review
Reviews
Be the first to review ""